মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম: আহ্বায়ক আমিন ইকবাল, সদস্য সচিব শিপার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল- ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।

সদস্য সচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন।

উল্লেখ্য, কমিটির আহ্বায়ক আমিন ইকবাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং শিল্প-সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহ-সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ছিলেন প্রায় এক দশক।

অন্যদিকে সংগঠনটির সদস্য সচিব শিপার মাহমুদ মাসিক সাময়িকী ‘রূপান্তর’- এর সম্পাদক ও সামাজিক সংগঠন রূপান্তর বাংলাদেশের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার, দৈনিক উত্তরা নিউজ- এর মফস্বল বিভাগে সাব-এডিটর এবং অগ্রযাত্রা পত্রিকার বার্তা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102