শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথ উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইরানের অধিনায়ক বললেন, আয়োজকরা চায় আমরা বাদ পড়ি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ঘটনায় দুই মামলা, দুলাভাই বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২ সময় চাহিয়া লজ্জা দিবেন না : স্পিকার হাফিজ উদ্দিন ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প

সেই বাবুর্চির হাতে খালেদা জিয়া-দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে অবস্থান করার পর দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন। দীর্ঘদিন পর দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফেরার উপলক্ষে খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের।মঙ্গলবার (৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুর্চি এই বিশেষ ভোজের আয়োজন করেছেন।জিয়াউর রহমান স্যারের সময় থেকে যিনি রান্না করতেন, তিনিই আজ রান্না করেছেন।তবে শায়রুল কবির খান বিশেষ ভোজের মেন্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।তিনি বলেন, আজ বিশেষ কোনো রান্না আছে কি না, সেটা বলা যাচ্ছে না।দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ৮০ নং সড়কের ১ নং বাড়ি ফিরোজায় উঠেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102