মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চালকের ঘুমে যাত্রীবাহী বাস পুকুরে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিক পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এতে সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন ওই বাসের মধ্যে থাকা অন্তত ৯ যাত্রী। তবে এক শিশু যাত্রী সামান্য আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।জানা যায়, মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে চালক ঘুমে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, চালক ঘুমে থাকায় ইউনিক পরিবহনের বাসটি উর্শিতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে শিশুসহ ৮ থেকে ৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ওই শিশু যাত্রী সামান্য আহত হয়েছে।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুকুরে পানি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102