বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান আর নেই

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ডিফেন্ডার লুইস গালভান মারা গেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোর্দোবা শহরের রেইনা ফাবিওলা ক্লিনিকে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন গালভান।এএফএ এক বিবৃতিতে জানায়, ‘এই দুঃখজনক সময়ে এএফএ-এর সবাই গালভানের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হওয়া আর্জেন্টিনা দলের মূল সেন্টার-ব্যাক ছিলেন লুইস গালভান। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগে দারুণ জুটি গড়ে তুলেছিলেন তিনি। ১৯৮২ সালের স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপেও রক্ষণে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন তিনি।জাতীয় দলের জার্সিতে ৩৪টি ম্যাচ খেলে ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই ডিফেন্ডার। ক্লাব পর্যায়ে গালভান তার শৈশবের ক্লাব তাজেরেস দে কোর্দোবার হয়ে খেলেন দীর্ঘ ১৭ মৌসুম। ১৯৭০ থেকে ১৯৮২ এবং পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দুই দফায় ক্লাবটির হয়ে ৫০৩টি ম্যাচ খেলে রেকর্ড গড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102