বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, আটক ২

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ৩ মে, ২০২৫
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন তিনজন সাংবাদিক। এছাড়া জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গত বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন— ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা হলেন— রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)। হামলাকারী অন্যরা সুযোগ বুঝে বিভিন্ন দিকে পালিয়ে যায়।জানা গেছে, মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা আনোয়ারার পারকি বিচে পিকনিকের আয়োজন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করছিল। এ সময় রেজাউল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাসচালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।ফটোসাংবাদিক প্রদীপ শীলকে এ সময় তারা একটি সিএনজিচালিত ট্যাক্সিতে জোর করে তুলে অপহরণের চেষ্টা করে। এই সময় স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।খুলশী থানার ওসি আফতাব আহমেদ বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘হামলায় নেতৃত্বদানকারী রেজাউলের পরিচয় জেনে আমরা বিস্মিত হয়েছি।এই রেজাউল একদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের প্রতিহত করার ঘোষণা দেন। সুতরাং ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হচ্ছে।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102