বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

ভুয়া ডাক্তারের এক বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
বরিশাল জেলার উজিরপুরে রেজাউল করিম নামের এক ভুয়া ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করে দীর্ঘদিন ধরে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সঙ্গে চিকিত্সার নামে প্রতারণা করে আসছিলেন।গত ২৭ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র অভিযান চালিয়ে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছিলেন।উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, রেজাউল করিম ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ নামে ভারতীয় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সনদপত্র  দেখিয়েছেন, যার কোনো বৈধতা নেই।মডেল থানার ওসি আব্দুর সালাম জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102