শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প জটিল রোগে আক্রান্ত ৬ বছরের মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা কক্সবাজারকে মাদকমুক্ত করেই যেতে চাই আসিফ মাহমুদের দুর্নীতি এনসিপিতে ওপেন সিক্রেট : রাশেদ খান কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান

দুবাইয়ের তুলনায় বাংলাদেশে সোনার দাম বেশি কেন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে আবারও সোনার দাম বেড়েছে। দাম এতটাই বেড়েছে যে, তা আন্তর্জাতিক বাজারের দামের চেয়েও অনেক বেশি। আর এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও চিন্তায় পড়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, এই দামের পার্থক্য নতুন কিছু নয়।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সোনার দাম একটানা বেড়েই চলেছে। এর পেছনে মূল কারণ—দেশের অভ্যন্তরীণ চাহিদা আর বৈধ পথে সোনার সরবরাহের মধ্যে বড় ফারাক। বৈধভাবে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে স্থানীয় উৎসের ওপর নির্ভর করছেন।
অনেক উৎস বৈধ নয়। ফলে বাজারে ঠিকঠাক নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না।বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ হাজার ৪১৪ মার্কিন ডলার। তুলনামূলকভাবে ভারতে এই পরিমাণ সোনার দাম ১ হাজার ১৮৯ ডলার আর দুবাইয়ে ১ হাজার ১৩৭ ডলার।
বাংলাদেশি টাকায় হিসাব করলে, দেশে প্রতি ভরি সোনার দাম এখন প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। অথচ ভারতে একই ভরি সোনা প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকায় পাওয়া যায়, আর দুবাইয়ে সেটি আরও কম—প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম, এ কারণে সোনার দাম বাড়ছে হু-হু করে। অনেকেই সোনা সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে নিয়ম না মেনে কাজ করছেন, এতে সমস্যা আরো বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102