বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি, ট্রাম্পের ফোন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে বেসামরিকদের ওপর নজিরবিহীন এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।এর আগে দুইদিনের সফরে মঙ্গলবার জেদ্দায় পৌঁছান নরেন্দ্র মোদি।তবে কাশ্মীরে হামলার ঘটনায় নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন তিনি। নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।তিনি বলেন, ট্রাম্প এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102