শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার বিকালে উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা-বিমানবন্দর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চ্যানেল এস রিপোর্টারদের ওপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য ও মাদকচক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় কিশোর গ্যাং ও চোরাকারবারীদের হামলার শিকার হন চ্যানেল এস-এর জনভোগান্তি ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘কে শুনে কার কথা’-এর সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলী, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। এছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকীও হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হলেও মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন উত্তরার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত এক মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

বক্তারা আরো বলেন,  এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। যা অত্যন্ত দুঃখজনক। এমনটা চলতে থাকলে এই শিল্পে বড় ক্ষতি হতে পারে বলে তারা।

মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব উত্তরা প্রতিনিধি ও সাংবাদিক নেতা মাসুদ পারভেজ, এশিয়ান টেলিভিশন রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন, গ্লোবাল টেলিভিশন রিপোর্টার আশরাফ ঢালী, সাংবাদিক নেতা জাকারিয়া আল মামুন, বিএম হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102