বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি খামারি ও পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, চালক রাজু মিয়া (৩৫) ও খামারি জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।সালনা হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঢাকায় মুরগি বিক্রি করে পিকআপ চালক রাজু মিয়া ও খামারি জিয়ারুল ফিরছিলেন। হোতাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি ঘটনাস্থলেই নিহত হন।তিনি আরও জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102