সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মেয়ের সামনেই বাবাকে হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ‘কয়েক গুণ’ বিদ্যুৎ বিল, হিসাব মিলছে না বহু গ্রাহকের আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খুলনার লবণচরায় র‍্যাবের অভিযান: দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বরিশালে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঘটনার তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে আহ্বায়ক করে বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি ও তার সহযোগী সংগঠনের  ১১ জনের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় একাধিক দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হন। হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মামলায় জড়ানোর ঘটনায় বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102