শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে আজ সোমবার। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্ত হওয়ার কথা রয়েছে। সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যাতায়াতের দুর্ভোগ ও ভোগান্তি দীর্ঘদিনের। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক, রেল পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সন্দ্বীপের সন্তান। সরকারে যোগ দেওয়ার পর থেকে পিছিয়ে পড়া এই জনপদের যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। ফেরি সার্ভিস প্রকল্পটি তার মধ্যে অন্যতম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102