বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে আটটার দিকে উত্তরা ১২/১৩ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সে নিষিদ্ধ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শাখার ১নং সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর সহিংসতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মুখ ঢাকা অবস্থায় উত্তরা ১৩ নম্বর সেক্টর ফার্নিচার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্ররা আরাফাতকে আটক করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাতে আটকের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা রয়েছে। এটাই সঠিক তথ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102