রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

সীমান্ত থেকে সোমালিয়ান নাগরিক আটক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২২ মার্চ, ২০২৫

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।আটককৃত ওই সোমালিয়ানের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। বিজিবি বলছে, তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।বিজিবি সূত্রে জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশ করছিল। তাকে ফেনীর পরশুরাম মডেল থানায় দেওয়া হয়েছে।বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে আমরা সজাগ রয়েছি। তারই ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।এর আগে গত ১৯ মার্চ ফেনীর নিজকালিকাপুর সীমান্ত থেকে একজন নাইজেরিয়ান ও এর কিছুদিন আগে সুদানের এক নারীসহ জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102