বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

যুবকের পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর থেকে মো. রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করার পর এসব স্বর্ণ উদ্ধার করা হয়।জব্দ করা স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম। এর মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।আটক রাজ রকি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে আটকের পর ক্যাম্পে নিয়ে মলদ্বার থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়ের এবং উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102