শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো: ট্রাম্প বিশ্বকাপে এই মাইলফলকেও প্রথম ব্রাজিল কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার গাজা ইস্যুতে মোদি সরকারের ‘নীরবতায়’ সোনিয়া গান্ধীর কড়া সমালোচনা মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল জেলার ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক

ওয়াসায় ১৫০ জনের নিয়োগ নিয়ে যা বলল ‘আমজনতার দল’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
য়াসায় দৈনিক মজুরিভিত্তিক ১৫০ জনকে নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমজনতার দল।আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ওপর এত বড় আঘাত এর আগে কেউ করেনি। বিধিবহির্ভূতভাবে ১৫০ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে দিয়েছেন। আরেক উপদেষ্টা নাহিদও ওয়াসায় সুপারিশ করে নিয়োগ দিয়েছেন।’তিনি বলেন, ‘নাম রয়েছে নুসরাত তাবাসসুমের, তৌহিদের, নাজমুলের। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি, ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা ও সমন্বয়করা।কোটার বিরুদ্ধে লড়াই করে এভাবে নিয়োগ প্রত্যাশা করি না।সংবাদ সম্মেলন চলাকালে তিনি বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ-অভ্যুত্থানের পাশাপাশি নৈতিকতা পরিপন্থী। এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় আসিফ মাহমুদ ও তার পিএসকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নাহিদ ইসলামের বিরুদ্ধে দুদক কর্তৃক তদন্ত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102