মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

৬৬ দিনেও খোঁজ মেলেনি বিএনপি নেতা পান্নুর, মির্জা ফখরুলের উদ্বেগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর নিখোঁজের দুই মাস পার হলেও এখনো হদিস মেলেনি তার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার দিবাগত রাত সোয়া ১টায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এ উদ্বেগ প্রকাশ করেন। ক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৩৩ জনের প্রাণহানিবিবৃতিতে ফখরুল বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৬৬ দিন ধরে।গত ৮ জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর পর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পান্নুকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102