সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

১০ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
আজ শুক্রবার ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারে ক্যাম্পে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইফতার করবেন। তারা একসঙ্গে মোনাজাত ও ইফতারে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা এ অনুষ্ঠানের আয়োজন করছেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শফিকুল আলম আরো বলেন, ‘মায়ানমারের রাখাইনে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত।সীমান্তের ওপারে সক্রিয় শক্তিগুলোর সাথে যোগাযোগ বজায় রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান তাদের মায়ানমারে টেকসই প্রত্যাবাসনের মধ্যে নিহিত। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বাংলাদেশ এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ দীর্ঘ ৮ বছর ধরে ১.২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের সামর্থ্যের বাইরে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহায়তা আরো খারাপের দিকে মোড় নিয়েছে।

তিনি আরো বলেন, ‘রাখাইন রাজ্যের ভয়াবহ মানবিক পরিস্থিতির আলোকে, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102