সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করার হুমকি শুভেন্দুর, পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ‘বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া’র যে হুমকি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অন্যথায় বিধানসভায় বিরোধীদলীয় নেতার কক্ষের বাইরে শুভেন্দুকে দেখে নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিয়েছেন তৃণমূল বিধায়ক।

আজ (বুধবার) শুভেন্দুকে উদ্দেশ করে হুমায়ুন কবীর বলেন, “উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াব নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, তাঁকে তো আর রসগোল্লা খাওয়াব না। যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে।”

তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তাঁর নিজের ঘরের বাইরে তাঁকে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে ৪২ জন মুসলিম বিধায়ক বুঝে নেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন কি না দেখুন।”

হুমায়ুন কবীরের এই হুঁশিয়ারির জবাবে শুভেন্দু বলেছেন, “বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে আসি।” যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু।

এই হুমকির পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা। বিধানসভার অন্দরের দলীয় বিধায়ক এবং নিজের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, ”ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” এর প্রেক্ষিতেই পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূলের মুসলিম বিধায়ক হুমায়ুন কবীর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102