সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন নারায়ণগঞ্জের দুই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৯ জুন, ২০২৪

মনির হোসেন।। নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দু’জন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সরওয়ার ও শামসাদ বেগম পদোন্নতি জনিত কারণে বিদায় নিলেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সরওয়ার পদোন্নতি প্রাপ্ত হয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ হিসেবে বদলী হয়েছেন। অপর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম পদোন্নতি প্রাপ্ত হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফেনী হিসাবে বদলী হয়েছেন।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কার্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন, মোঃ কাউছার আলম, নুসরাত সাহারা বীথি, মোহাম্মদ শামছুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামান সভাপতির বক্তব্যকালে বলেন, বিদায়ী দু’জন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অত্যন্ত মেধাবী ও ন্যায়বিচারক ছিলেন। তাদের শূন্যতা পূরন হবার নয়। তিনি তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সকলেই বিদায়ী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-দ্বয়ের প্রশংসা করেন। এ সময় সহায়ক কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, বেঞ্চ সহকারী (অতিঃ দায়িত্ব) মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, মোঃ মহসীন মিয়াজী, রঞ্জন চন্দ্র দাস, মোহাম্মদ আলমগীর হোসেন মিয়াজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ম্যাজিস্ট্রেসীর নাজির মোঃ শাকিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102