শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নারী ক্ষমতায়ন ইস্যুতে ওআইসি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ

এশিয়ান ইউনিভার্সিটি সম্মিলিত ছাত্রলীগ সভাপতি মুন্না, সেক্রেটারি জাহিদুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ মে, ২০২৪

বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখা ছাত্রলীগের ২০২৪-২৫ইং কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন জেড.এ.এ মাহমুদ মুন্না ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

সম্প্রতি, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০১ (এক) বছরের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রলীগের উক্ত কমিটি ঘোষণা করা হয় এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতারা।

এদিকে, নবনির্বাচিত সভাপতি জেড.এ.এ মাহমুদ মুন্না বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং মুজিবীয় আদর্শ বাস্তবায়নে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ^বিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি শাখা বদ্ধ পরিকর। আমাদের কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম সজীব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি ভাইয়ের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব।

তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে নতুন কমিটি সবসময় কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102