বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

‘ইসলাম’ ভ্রাতৃত্ব বন্ধনের অনুপ্রেরণা দেয়: সাংসদ খসরু চৌধুরী

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্য অনুপ্রেরণা দেয়। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো মানবসেবা। কথাগুলো বলেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী।

আজ (শুক্রবার) রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে বক্তব্যে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্য অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাই নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে ফুটপাত সমূহ দখলমুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে জড়িত। প্রত্যেক মানুষ মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সুন্দর ভুবন গড়ে তোলা সম্ভব। ইসলাম এই শিক্ষা দিয়েছে।
এ সময় সংসদ সদস্য খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনকে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102