সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি প্রাইভেট কারের চাপায় শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন

রপ্তানির বড় বাজার হতে পারে আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব এফবিসিসিআই। আফ্রিকার বিশাল এই বাজারে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে বাজার সৃষ্টিসহ বাংলাদেশের ব্যবসায়ীদের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আফ্রিকান দেশগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় অংশ নিয়ে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

আফ্রিকার বাজার ধরতে পারলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, ‘প্রচলিত রপ্তানি পণ্যের বাইরেও আমাদের অনেক পণ্য আফ্রিকায় রপ্তানির সুযোগ রয়েছে।

এই সুযোগ কাজে লাগাতে হবে।’ আফ্রিকার দেশগুলোতে চাষাবাদের জন্য উপযুক্ত অনেক জমি রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সেখানে জমির দাম অনেক কম। বাংলাদেশি বিনিয়োগকারীরা চাইলে সেখানে চাষাবাদ থেকে শুরু করে বড় ধরনের বিনিয়োগ করে লাভবান হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102