মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

পিআইবি অ্যালামনাই অ্যাসোসিয়শনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) অভিষেক ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সেরে দিনব্যাপী এ পিকনিক অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকারে সঞ্চালনার ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন অভিষেক এবং বার্ষিক পিকনিক উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন করেন।

১৫ ফেব্রুয়ারী রাত ১১টায় জাতীয় জাদুঘরে সামনে থেকে দুইটি বাস পিকনিক স্পটের উদ্দেশে রওনা হয়। পরদিন সকালে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরদের পদচারণায় মুখর হয়ে ওঠে মুজিবনগর পিকনিক স্পট।

অনুষ্ঠানমালায় ছিল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন, খেলাধুলা,
সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা। এ পিকনিকের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি
অ্যাডভোকেট রুহী শামসাদ আরা।পিকনিকের জবাবদিহি পত্রিকায় সৌজন্যে দিনব্যাপী চলতে থাকে পিতাই, ভাঁপা, ফিরনী আপ্যায়ন।

আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. বশিরুল ইসলাম এ বিশাল আয়োজনে অনিচ্ছাকৃত ভুলত্রুটি ও সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে এ ধরণের মিলনমেলা পিবজা পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য, সংহতিতে আরো দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102