সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

মিয়া আরেফিকে রিমান্ডে না নিয়ে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া কথিত জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়নি। ফের তাকে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ ডিসেম্বর) ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। 

মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার মিয়া আরেফি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান হারুন-অর-রশীদ জানান, বাইডেনের কথিত উপদেষ্টাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে যেসব তথ্য জানার ছিল, জিজ্ঞাসাবাদ করে সেসব তথ্য জেনে নেওয়া হয়েছে।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, উচ্চপর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় জাহিদুল ইসলামকে রিমান্ডে নেওয়া যায়নি।

এর আগেও গত নভেম্বরে মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে ডিবি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান মিয়া আরেফি। সেখানে নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরদিন ২৯ অক্টোবর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা হলে গত ২ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102