রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

মাইগ্রেনের ব্যথা কমাবে যেসব খাবার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া, অনিয়মিত ঘুমসহ ইত্যাদি নানা কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে। এ ছাড়া সারা দিনের কাজের চাপ মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আর সেই ব্যথা যদি মাইগ্রেনের হয় তাহলে আপনার আর করার কিছুই থাকে না। তবে শুধু অতিরিক্ত মানসিক চাপই মাইগ্রেনের ব্যথার মূল কারণ, তা কিন্তু নয়।

জিনগত কারণ, হরমোনের পরিবর্তনেও মাইগ্রেনের ব্যথা হতে পারে। কখনো কখনো ওষুধেও এই ব্যথা সারে না। তবে বেশ কিছু খাবার আছে, যা আপনাকে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন সেই খাবারগুলো কী কী।
ডিহাইড্রেশন মাইগ্রেনের অন্যতম কারণ। মাইগ্রেনের রোগীরা পর্যাপ্ত পরিমাণে পানি, লেবুর রস, আমলা, চা, অ্যালোভেরা ফলের রস পান করলে উপকার পাওয়া যায়।

সবুজ শাক-সবজি
মাইগ্রেনের জন্য অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খুবই দরকার। ম্যাগনেশিয়াম যুক্ত খাবার মাইগ্রেনে রোগীদের জন্য খুবই উপকারী

যেমনটা বলা যেতে পারে, পালংশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে বেশি বেশি পালংশাক কিংবা সবুজ শাক খেতে পারেন।বাদাম
বাদামে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা মানসিক চাপ কমাতে এবং স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া বাদামে থাকে প্রচুর পরিমাণে অ্যান্ট-অক্সিডেন্ট, যা মাথা ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাইগ্রেন রোগীদের নিয়মিত বাদাম খাওয়া দরকার।

ডার্ক চকোলেট
চকোলেট ছোট-বড় সকলের পছন্দের। একটি চকোলেট দিয়ে আপনি যেমন কারো মনের ব্যথা কমাতে পারেন ঠিক সেভাবেই আপনি হয়তো জানেন না একটি চকোলেটের মধ্যে রয়েছে সেই গুণ, যা আপনাকে অসহনীয় মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি দিয়ে থাকে।

লবঙ্গ
সর্দি হোক বা কাশি বা গলার ব্যথা, সব রোগের একমাত্র ওষুধ ধরা হয় লবঙ্গকে। তাই সঙ্গে সব সময়ের জন্য একটি লবঙ্গ রেখে দিন। যখনই মনে হবে মাথা যন্ত্রণা হচ্ছে এটি খেয়ে নিন। আর পেয়ে যান সুফল।
তবে নির্দিষ্ট খাবার বা ওষুধ মাইগ্রেনের জন্য বলা কঠিন। যদি এটি খুবই সমস্যা করে থাকে তাহলে এগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার নিউট্রিশনিস্টের পরামর্শ নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102