বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

পুরোনো দেনা শোধ না করেই নতুন অফার ইভ্যালির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের পুরোনো দেনা নিষ্পত্তি না করে ‘বিগ ব্যাং’ নামের নতুন অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভ্যালির ইতিহাসে ‘বিগ ব্যাং’ হবে সবচেয়ে বড় আয়োজন। ‘বিগ ব্যাং’ অফারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্যামসাং, মিনিস্টার, যমুনা, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নকিয়ার মতো দেশ সেরা প্রতিষ্ঠান। গ্রাহক যে কোনো পণ্য অর্ডার দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ই-কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে।

ইভ্যালি শুধুমাত্র তার লভ্যাংশ মার্চেন্ট থেকে পেয়ে যাবে। নতুন ক্যাম্পেইন সম্পর্কে মোহাম্মাদ রাসেল বলেন, গ্রাহকদের সেরা অফার দেওয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। ইতিমধ্যে কয়েক শ সেলার তাদের অফারের কথা জানিয়েছেন। দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে।ইভ্যালির বিরুদ্ধে কয়েক হাজার গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার হন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। এরপর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। শর্ত সাপেক্ষে গত ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হন। এরপর বিভিন্ন গেটওয়েতে আটকে থাকা টাকার মধ্য থেকে ইভ্যালির ২ হাজার ৮৮২ জন গ্রাহককে মোট ১০ কোটি ৪৩ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন গেটওয়েতে ইভ্যালির গ্রাহকদের ২৫ কোটি টাকার মতো আটকে ছিল। নগদ-এর কাছে ১৭ কোটি ৬৯ লাখ টাকা, বিকাশের কাছে ৪ কোটি ৯১ লাখ টাকা, এবং এসএসএল কমার্সের কাছে ৩ কোটি ৪০ লাখ টাকা আটকে ছিল। এর মধ্যে নগদ হতে ১ কোটি ৫ লাখ টাকা, বিকাশ থেকে ২ কোটি ২৮ লাখ টাকা এবং এসএসএল থেকে ২১ লাখ টাকা গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন একটি গণমাধ্যমকে বলেন, ‘ইভ্যালি আগেই গ্রাহকদের আস্থা হারিয়েছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। আবার নতুন করে তারা গ্রাহকদের কাছে প্রস্তাব (অফার) নিয়ে এসেছে। আমার মনে হয়, তাদের আরও কিছুটা সময় পর্যবেক্ষণে রাখার দরকার ছিল। অন্যথায় গ্রাহকেরা নতুন করে প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হতে পারে। দেনা নিষ্পত্তি না করে ইভ্যালি যে অপরাধটা করেছে সেটার আগে সমাধান হওয়া উচিত ছিল, শাস্তির দরকার ছিল। সেটা না করে তাদের নতুন করে সুযোগ করে দেওয়ার ফলে অপরাধীরা উৎসাহিত হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102