বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

আত্মহত্যায় রেকর্ড যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

উন্নত বিশ্বে আত্মহত্যার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশ্ব যত উন্নত হয়েছে নিজেকে নিজে শেষ করে দেওয়ার প্রবণতা ততই বেড়েছে। আর এ দিক দিয়ে অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত বছর ৪৯ হাজারের বেশি আমেরিকান নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। যা এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ার বেকেরা এক বিবৃতিতে বলেছেন, ’১০ আমেরিকানের মধ্যে ৯ জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। সিডিসির এই প্রতিবেদন দেখিয়েছে কেন আমেরিকানরা এমনটি মনে করেন।’

তিনি বলেছেন, খারাপ সময়ে অন্যের কাছে সহায়তা চাওয়ার বিষয়টিকে এখনো অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন।

২০২২ সালে আত্মহত্যার হার ছিল— প্রতি এক লাখে ১৪ দশমিক ৯ মৃত্যু। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। সে বছর এ সংখ্যা ছিল প্রতি ১ লাখে ১৪ দশমিক ২ মৃত্যু। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে যা প্রায় ৫ শতাংশ বেশি।

সিডিসি বলেছে, ২০২১ সালে আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ৪৮ হাজার ১৮৩ জন। অপরদিকে ২০২২ সালে আত্মহত্যা করেছিলেন ৪৯ হাজার ৪৪৯ জন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102