সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু সবাইকে এভাবে মেরে ফেলল, আমাদের জীবনের নিশ্চয়তা কী আজ বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী খুলনার আলোচিত জোড়া খুন: প্রধান আসামি সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

টেকসই উন্নয়নে সুশাসন গুরুত্বপূর্ণ: দয়াল বড়ুয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

টেকসই উন্নয়নে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মন্তব্য করে বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া বলেন—টেকসই উন্নয়নের জন্য সুশাসনের বিকল্প নেই। দেশকে সঠিকভাবে উন্নয়নের চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নিতে প্রথমেই প্রয়োজন সুশাসন। 

এসময় তিনি বলেন— সুশাসন প্রত্যেক নাগরিকের অধিকার এবং এই অধিকার নিশ্চিত করাই হচ্ছে জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব।

আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা একটি রেষ্টুরেন্টে ‘এসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ’–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. অধ্যাপক এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাছুম, বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালউদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

এছাড়াও আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দয়াল কুমার বড়ুয়া জাতীয় পার্টি (জাপা)-এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102