মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দীর্ঘদিন পর ওয়ানডে দলে বোল্ট-জেমিসন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

দীর্ঘদিন পর নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন দুই পেসার ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন। আগামী মাসে ইংল্যান্ড সফরে ৪ ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাদের।

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখান করেছিলেন বোল্ট। এরপর আইপিএল, বিগ ব্যাশ ও মেজর লিগ ক্রিকেটে অংশ নেন তিনি।

মেজর লিগে ৮ ম্যাচে সর্বোচ্চ ২২ উইকেট নেন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্কের হয়ে খেলতে নামা বোল্ট। দীর্ঘদিন পর দলে ফেরাটা বিশ্বকাপের মতো আসন্ন বড় ইভেন্টে তার খেলার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। গেল বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাকাপে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন। আর গত সেপ্টেম্বরে সবশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯৯ ওয়ানডেতে ১৮৭ উইকেট নিয়েছেন বোল্ট। তার দলে ফেরা নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ওয়ানডে দলে বোল্টকে স্বাগত জানানোটা দুর্দান্ত ব্যাপার। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য নিজের প্রস্তুতি শুরু করেছে সে।

পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন জেমিসন। গেল বছরের জুনে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন তিনি। এ মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলেও রাখা হয়েছে তাকে। এমনকি ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন তিনি।

জেমিসনকে নিয়ে স্টিড বলেন, আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজেও তাকে অর্ন্তভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

গত এপ্রিলে আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাটুঁর ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। সদ্যই অনুশীলনে ফিরেছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন উইলিয়ামসন। ইংল্যান্ড সিরিজে কিউই দলের নেতৃত্ব দেবেন টম লাথাম।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন না প্রথমবারের মতো বাবা হতে যাওয়া মার্ক চাপম্যান-জেমস নিশাম। পরিবারের সঙ্গে কাটাতে ওয়ানডেতে খেলবেন না স্পিনার ইশ সোধি। ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি মাইকেল ব্রেসওয়েলের।

৩০ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি এবং ৮ সেপ্টেম্বর থেকে ৪ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।

ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, এডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102