রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

টমেটোর কেজি ৩০০ টাকা, ক্ষুব্ধ ক্রেতারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বাজারে প্রতি কেজি আপেলের দাম ২৬০ থেকে ২৮০ টাকা, আর মাল্টার দাম ২৭০ থেকে ২৮০ টাকা। তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এতে ক্ষুব্ধ হয়েছেন ক্রেতারা।

বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তুলনামূলক ভালোমানের টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। কিছুটা নিম্নমানের ও ছোট আকৃতির টমেটো বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ২/৩ দিন আগেও টমেটো ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখান থেকে দাম কমে এখন ৩০০ টাকা বা কিছু কমে বিক্রি হচ্ছে। দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে অনেক দোকানদার এ সবজি তুলছে না।

রাজধানীর মহাখালী বাজারের সবজি বিক্রেতা জাহিদুর রহমান টমেটোর দাম বৃদ্ধির বিষয়ে বলেন, এখন আসলে টমেটোর মৌসুম না, আমাদের দেশে এই সময় টমেটো উৎপাদন হয় না। বাজারে এখন যে টমেটো আছে তা বাইরে থেকে আসা। পাশের দেশেও টমেটোর দাম অতিরিক্ত বেড়েছে। সব মিলিয়ে হঠাৎ টমেটোর দাম বেড়ে গেছে। আমরা যেই টমেটো আজ ৩০০ টাকায় কেজি বিক্রি করছি, এটা আমাদের গড়ে পাইকারি কেনা পড়েছে ২৮০ টাকা। এছাড়া খুচরা বাজারে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতেও টমেটো পাওয়া যাচ্ছে, সেগুলো তুলনামূলক একটু ছোট সাইজের। আমাদের দেশি টমেটো ওঠার আগ পর্যন্ত এমন বাড়তি দাম থাকতে পারে।

রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড় কাঁচাবাজারে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি, তবে টমেটোর দাম যে এত বেশি হবে তা ভাবতে পারিনি। কাঁচাবাজারে আসার আগে আপেল কিনলাম ২৮০ টাকা কেজি, আর মাল্টা কিনলাম ২৬০ টাকা কেজি। অথচ টমেটো কিনতে এসে শুনলাম ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাহলে আপেল, মাল্টার চেয়েও টমেটোর দাম বেশি যাচ্ছে বাজারে। দোকানদার আমাকে জানালো ২/৩ দিন আগে নাকি এই টমেটোই ৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে।

অন্যদিকে রাজধানীর মালিবাগের একটি কাঁচাবাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, কিছুদিন ধরে টমেটোর দাম অতিরিক্ত বাড়তি যাচ্ছে। সে কারণে দোকানে এখন টমেটো তুলছি না। এত দাম দিয়ে ক্রেতারা কেউ টমেটো কিনতে চায় না, অল্প আনলেও নষ্ট হয়ে যায়, বিক্রি না হওয়ার কারণে। তাই ছোট ছোট দোকানদার, ভ্যানে সবজি বিক্রেতারা টমেটো তুলছে না। আবার যখন টমেটোর দাম কমবে তখন সব দোকানেই পাওয়া যাবে।

রাজধানীর মহাখালীর আমতলীর ফলের দোকানদার আব্দুর রাজ্জাক বর্তমান বাজারে আপেল-মাল্টার দাম জানিয়ে বলেন, আজকের খুচরা বাজারে ভালোমানের আপেল বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে, আর বড় মাল্টা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। আমি আজই সকালে পাইকারি বাজার থেকে ফলগুলো কিনে এনেছি। তবে আজকের খুচরা বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে লাল আঙুর, যার প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকা। সেই তুলনায় দেশি ফলগুলোর দাম তুলনামূলক কম। তবে মৌসুম প্রায় শেষ হওয়ায় বিভিন্ন ধরনের আম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102