সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা দিতে জিপিএসএ’র ছায়া সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু সবাইকে এভাবে মেরে ফেলল, আমাদের জীবনের নিশ্চয়তা কী আজ বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী খুলনার আলোচিত জোড়া খুন: প্রধান আসামি সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে: দয়াল বড়ুয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সুশাসন ব্যতীত জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট দয়াল কুমার বড়ুয়া।

সম্প্রতি ‘এসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ’–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. অধ্যাপক এম মিজানুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।

দয়াল বড়ুয়া বলেন, সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষিত-সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সমাজের এই শ্রেণির মানুষরা যদি এগিয়ে আসে তবেই এদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় দেশে সুশাসনের সঙ্কট থেকে আমরা কখনোই মুক্তি পাবো না। এসময় তিনি সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান এবং সুশাসন প্রতিষ্ঠায় ‘এসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ-এর পাশে থেকে সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় ড. এম মিজানুর রহমান বলেন, বর্তমানে যে ভূ-রাজনৈতিক অস্থিরতার চলছে এ থেকে উত্তোলনে আমরা কাজ করতে চাই। তিনি বলেন, ভারত ও চায়নার মধ্যবর্তী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় বিষয়াদি এবং বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করতে আমাদের এই সংগঠন কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102