বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে আইনজীবীদের হট্টগোল-ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারির কক্ষ ভাঙচুর করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংবাদ সম্মেলনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি রায় দেয়া হয়েছে।

তিনি বলেন, মামলা, হামলা, গুম, খুন করে চলমান আন্দোলন থামানো যাবে না।

পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ আগস্ট ৬৪ জেলার বার ভবনে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট ৬৪ জেলা বার ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন চলার সময়ে আওয়ামীপন্থি আইনজীবীরা বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।

পরে সংবাদ সম্মেলন শেষে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পার্যায়ে হাতাহাতি ও পরে ভাঙচুর করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারির কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালত কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি ও জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102