বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

গুগল সার্চেও এগিয়ে দয়াল বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রচার-প্রচারণায় ঢাকা-১৮ আসনের জনসাধারণে পাশাপাশি ইতোমধ্যে গুগল সার্চের এগিয়ে রয়েছেন জাতীয় পার্টি (জাপা)-এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

জানা গেছে দীর্ঘ দিন থেকে এই আসন নিয়ে তার নির্বাচনী পরিকল্পনা থাকলেও গত কয়েক মাস ধরেই মূলত তিনি আটঘাট বেঁধে মাঠে কাজ করছেন। একদিকে লিফলেট, ব্যানার এবং পোস্টারে যেমন তার প্রার্থীতার অভিপ্রায় ব্যক্ত করছেন। অন্যদিকে সমান তালে চলছে এই আসনের জনসাধারণের সঙ্গে তার ধারাবাহিক মতবিনিময় সভা, মাদক, দুর্নীতি-সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম। আবার এগুলোর নিউজও একযোগে ফলাও করে প্রচারিত হচ্ছে দেশের প্রায় সব ধরণের মিডিয়ায়।

বর্তমানে ‘ঢাকা-১৮ আসন’ কিংবা ‘দয়াল বড়ুয়া’ লিখে সার্চ দেওয়া হলে চমক হিসেবে ঢাকা-১৮ আসনের বর্তমান এমপির পাশাপাশি দয়াল কুমার বড়ুয়ার ছবি দেখা যায়। ট্যাপ করে আরেকটু নিচের দিকে যেতেই পাওয়া যায় দয়াল বড়ুয়ার নির্বাচনী প্রচারণার আরো বেশ কিছু খবরের লিংক।

এব্যাপারে স্থানীয় এক রাজনৈতিক বিশ্লেষকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দয়াল কুমার বড়ুয়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় সঠিক লাইন ধরেই এগোচ্ছেন এবং এ যাবত এগিয়েছেন বহুদূর। প্রচারণার মতো বাকি কাজগুলো ঠিকঠাকভাবে পারলে ভোটের রেজাল্টেও তিনি অভাবনীয় চমক সৃষ্টি করবেন বলে ওই বিশ্লেষক মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102