বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে পাঁচ নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৮ জুলাই, ২০২৩

ঈদুল আজহার লম্বা ছুটির পর দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার (৯ জুলাই)। খোলার পর শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বৃহস্পতিবারের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।

মাউশির পাঁচ নির্দেশনা

১) খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;

২) মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;

৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে:

৪) এছাড়া এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে;

৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যহ শিক্ষার্থীদের অবহিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102