সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে : ঢাবি ছাত্রদল ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে হোঁচট আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের কথা জানাল দুদক ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ সংঘাতের আঁচে ঊর্ধ্বমুখী তেলের দাম, ১০৭ ডলারে অপরিশোধিত তেল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার

আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে পাঁচ নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৮ জুলাই, ২০২৩

ঈদুল আজহার লম্বা ছুটির পর দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার (৯ জুলাই)। খোলার পর শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদফতর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বৃহস্পতিবারের নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।

মাউশির পাঁচ নির্দেশনা

১) খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;

২) মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;

৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে:

৪) এছাড়া এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে;

৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যহ শিক্ষার্থীদের অবহিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102