মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

যৌথ পরিবারে থাকার ৫ সুবিধা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩

যৌথ পরিবারের দেখা এখন কম মেলে। বেশিরভাগ পরিবারই একক। দুই ধরনের পরিবারেই আছে কিছু সুবিধা ও অসুবিধা। এই যেমন যৌথ পরিবারে কিছু অসুবিধার পাশাপাশি সুবিধাও থাকে। সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকার পাশাপাশি আরও কিছু সুবিধা ভোগ করা যায়। সরাসরি যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা এবং মানিয়ে নেওয়ার ইচ্ছা তৈরিতে কাজ করে যৌথ পরিবার। এমনকী যৌথ পরিবারে বসবাস করার কারণে মানুষ নেতৃত্বের গুণাবলীও সহজে অর্জন করতে পারে। চলুন জেনে নেওয়া যাক যৌথ পরিবারে বসবাস করার ৫টি সুবিধা সম্পর্কে-

পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া

 

দায়িত্ব ভাগ করে নেওয়া

যৌথ পরিবারে দায়িত্ব এবং কাজ বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এটি গৃহস্থালী কাজের বোঝা কমাতে এবং কাজের চাপকে আরও সমানভাবে বন্টন করে দিতে সাহায্য করে। দায়িত্ব ভাগ করে নিলে তা শুধু ব্যক্তিগত চাপ কমায় না বরং পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার মানসিকতাও গড়ে তোলে।

সাংস্কৃতিক সংরক্ষণ

যৌথ পরিবারগুলো সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি এবং মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরানো প্রজন্মের সঙ্গে বসবাস করার কারণে সাংস্কৃতিক জ্ঞান, গল্প এবং আচার-অনুষ্ঠান সম্পর্কে ভালো ধারণা গড়ে ওঠে। শিশুরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যে শিখে বড় হয়, শেকড়ের সঙ্গে পরিচিতি এবং সংযোগের একটি দৃঢ় বন্ধন তাদের ভেতরে থাকে।

আর্থিক স্থিতিশীলতা

যৌথ পরিবারের অন্যতম সুবিধা হলো আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা। উপার্জনক্ষম সবাই আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়ার কারণে চাপ অনেকটাই কমে যায়। ভাড়া, বিভিন্ন বিল, মুদি বাজার ইত্যাদি পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করা হয়, ফলস্বরূপ খরচ অনেক সাশ্রয় হয়।

সামাজিকতা এবং বন্ধন

যৌথ পরিবারগুলোতে পারিবারিক বন্ধনের কারণে সামাজিকতা শেখাটা খুব সহজ হয়ে যায়। নিয়মিত পারিবারিক আড্ডা, উদযাপন এবং খাবার ভাগাভাগি করে খাওয়ার মতো অভ্যাস পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে। এটি দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। এই ধরনের অভ্যাস মানসিক সুস্থতা, আত্মীয়তার অনুভূতি এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102