শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিবন্ধন লাভ করলো নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: জনকল্যাণের পথচলায় নতুন মাইলফলক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য—স্পীকার দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত ঘানার তারকা মিডফিল্ডারকে কেন ঢুকতে দিল না কানাডা? ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, বাধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১ ১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। বুধবার (২১ জুন) সকাল ৮ টায় পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

বাসাইল পৌরসভার ভোটারগন এবার প্রথমবারের মতো ইভিএম এ ভোট প্রদান করছে। সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতও বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকেই পুরুষ ও মহিলা ভোটারগন কেন্দ্রে আসছে এবং দীর্ঘ লাইনে অবস্থান করছে। একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে তারা আনন্দিত।

প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, ডিবি ও বিজিবি সদস্যের টহল লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জন্য ইতোমধ্যেই  আমরা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি বিগত বছরের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।’

প্রসঙ্গত, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০জন। ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। আর ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৫৩টি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102