মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা ‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি

৩৩ বছর পর শিরোপা জিতল ম্যারাডোনার নাপোলি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ মে, ২০২৩

একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উন্মাতাল নাপোলি। শিরোপা জয়ের জন্য উদিনেসের বিপক্ষে ড্র করাই যথেষ্ট ছিল। ১-১ গোলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও নাপোলি ৩৩ বছর পর পেয়ে গেল কাঙ্ক্ষিত ট্রফির স্বাদ।

নাপোলি লিগের পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করেছে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইতালিয়ান ক্লাবটিতে খেলার সময় ১৯৮৭ ও ১৯৯০ সালে তারা শিরোপা জিতেছিল। ২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর নার নামেই ক্লাবটির স্টেডিয়ামের নামকরণ করা হয়।

বৃহস্পতিবার রাতে উদিনেসের মাঠে হওয়া ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে নাপোলি। ডানপায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন সানসি লোভরিচ।

বিরতির পর ৫২ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডান পায়ের কিকে নিশানাভেদ করেন ভিক্টর ওসিমহেন। সিরি আ’র চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা বল জালে জড়ায়েই আগাম ট্রফি জয়ের উৎসব শুরু করে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে থাকা নাপোলির সমর্থকরা। খেলা শেষে উৎসবের নগরীতে পরিণত হয় নেপলস। রাস্তায় নেমে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি ফোটাতে থাকেন।

নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি ম্যাচ শেষে আবেগাক্রান্ত হয়ে বলেছেন, এই সাফল্যের মাঝে ম্যারাডোনার প্রভাব অনুভূত হয়েছে।

৩৩ বছর পর ইতালিয়ান লিগ জয়ের তাৎপর্য বোঝাতে গিয়ে স্পালেনি যোগ করেন, নাপোলিবাসী এই শিরোপা আপনাদের জন্য। এখানে এমন কিছু মানুষ আছেন, যারা তাদের জীবনের কঠিন মুহূর্তগুলো অতিক্রম করতে সক্ষম হবেন কারণ তারা এই মুহূর্তটিকে মনে রাখেন। কঠিন সংগ্রাম করে যাওয়া মানুষরা সকল আনন্দে মেতে ওঠার যোগ্যতা রাখেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102