বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

সাবাশ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন  আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল সাবাশ।

বাংলাদেশ ব্যাংক এবং  সিটি ব্যাংক লিঃ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংন্থা সাবাশ কেরাণীগঞ্জ উপজেলার , ঘাটারচর,  লাবনী পয়েন্ট এলাকায়  অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সাবাশ এর চেয়ারম্যান বিকাশ কুমার শিকদার বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের পাশে দাঁড়াতে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার এস এম শরিফুল ইসলাম, বন্ধন মানবিক কল্যান সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল, স্থানীয় সমাজ সেবক হাজী মোক্তার হোসেন, সমাজ কর্মী মনির হোসেন, সাবাশ এর ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী মোঃ মোস্তফা রহমান সিফাত। এছাড়া স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীগণ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102