রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ রাষ্ট্র, সমাজ ও বিচারব্যবস্থায় আস্থার সংকট: জরুরি সংস্কারের দাবি অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হলেন অপু শিকদার নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ: ১১ দিনেও অধরা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় মা-বাবা শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চটকদার প্রতিশ্রুতির আড়ালে এমএলএম প্রতারণা: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ মার্কিন অবরোধ ভেঙে এগোচ্ছে ইরান, দাবি নৌবাহিনী প্রধানের

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ সোমবারও প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬৩। একই সময়ে আজ অস্বাস্থ্যকর শহরের তালিকায় ঢাকার পরেই আছে পাকিস্তানের লাহোর (১৯০)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102