রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

আ. লীগ নেতাকে অব্যাহতি, কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দলটির জেলা কমিটির দলীয় সভায় গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।

যার প্রেক্ষিতে জেলা কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তিনি কারণ দর্শিয়ে নোটিশের জবাব দিলে তা সন্তোষজনক না হওয়ায় সত্যতা যাচাই করতে জেলা কমিটির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাকে দলের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, ‘জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অবসর চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় শুক্রবার জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102