বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯ হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মায়ের ওপর অভিমান করে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একই নম্বরে জন্ম‌নিবন্ধন, এনআইডি ও পাস‌পোর্ট হবে : মন্ত্রিপ‌রিষদ স‌চিব

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‌‘এখন থেকে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এ নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ওই নম্বরটিই নাগরিকের পাসপোর্ট নম্বর হবে।

আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপ‌রিষদ স‌চিব বলেন, ‘এ লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে।’

রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করারও আহ্বান জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুশাসন হচ্ছে একটি প্রক্রিয়া, যা সরকারি কর্মচারীরা বাস্তবায়ন করেন। সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে।’

সভায় আরও বক্তৃতা করেন এটুআই প্রোগ্রামের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102