সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

বিকাশ অ্যাপে ৫০ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিকাশ অ্যাপ দিয়ে নিজের নম্বরে ৫০ টাকা মোবাইল রিচার্জ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১৬ টাকা ক্যাশব্যাক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চালু হওয়া এই অফারটি চলবে সোমবার (৫ ডিসেম্বর)। একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই এই ক্যাশব্যাক নিতে পারবেন।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘মোবাইল রিচার্জ’ অপশনে ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর নির্বাচন করতে হবে। এরপর ৫০ টাকা টাইপ করে পিন নম্বর দিলে রিচার্জ হয়ে যাবে। রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ১৬ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন, রবি এবং টেলিটকের সব নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় বিকাশের এই সেবাটি গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের বিভিন্ন ধরনের অফার রয়েছে। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন।

এমনকি সেরা অফার তুলনার সুযোগও রয়েছে বিকাশ অ্যাপে। যেমন একজন গ্রাহক হয়তো ৫০ টাকা রিচার্জ করতে চান। তিনি ৫০ টাকা টাইপ করার পর ‘চেক অফার’ অপশনে ক্লিক করলে ৫০ টাকা বা তার আশেপাশের অ্যামাউন্টে যত অফার আছে সব একসঙ্গে দেখতে পারবেন এবং সেরা অফারটি বেছে নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102