রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকাসহ ৬ বিভাগে আবহাওয়ার বড় দুঃসংবাদ, অতিভারি বৃষ্টির সতর্কতা বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ভারী বৃষ্টিতে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি নিকুঞ্জে মাদকের আড্ডায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ‘গাঞ্জা রিফাত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র শোক সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক উত্তেজিত হয়ে রেফারিকে কি বলেছিলেন মেসি? লুটেরা পুঁজি নয়, দেশীয় শিল্পের বিকাশেই অর্থনৈতিক মুক্তি: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

অনেক শংকা ছিল, ভয় ছিল, আর ছিল অনেক সমীকরণ। লিওনেল মেসিরা বেছে নিলেন সহজ সমীকরণটাই। অর্থাৎ জিতলেই নিশ্চিত বিশ্বকাপের শেষ ষোলো। এই লক্ষ্য পূরণের কঠিন কাজটা সহজেই সারল লিওনেল মেসির দল।

দর্শনীয় ফুটবলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফেলল কাতার বিশ্বকাপের শেষ ষোলো। এবং সেটা অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।

কাতারের ‘পোর্টেবল’ স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তাদের দারুণ ফুটবলে পোল্যান্ড বেশ চাপে পড়ে যায়। আক্রমণের চেয়ে তারা মন দেয় ডিফেন্সে। রবার্ট লেভানডস্কি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। অন্যদিকে একের পর এক আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না আর্জেন্টিনা। এর মাঝে ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি!

ডি বক্সের ভেতর আর্জেন্টিনা অধিনায়ককে ফাউল করেছিলেন পোলিশ গোলকিপার। ভিএআরএর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। মজার ব্যপার হলো, ম্যাচের আগে তিনি মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের রক্ষণের ভুলে বল পেয়ে যান নাহুয়েল মোলিনা। তার কাটব্যাক থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিপরীতে পোলিশরা যেন রক্ষণ বাঁচাতেই ব্যস্ত ছিল। আর্জেন্টিনার দূর্গে তারা তেমন কোনো আক্রমণই করতে পারছিল না।

এই সুযোগে ৬৭তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুন করেন জুলিয়ান আলভারেজ। এনজো ফার্নান্দেজের থেকে বল পেয়ে তিনি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। শেষদিকে মাঠে নামার পর ৮৭ মিনিটে সহজতম সুযোগ মিস করেন লাওতেরো মার্টিনেজ। পোলিশ গোলকিপারকে একা পেয়েও তিনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102