শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

উখিয়ায় আবারও রোহিঙ্গা ক্যাম্পে খুন

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীনকে (৩৫) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র  দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের ওপর ছুরিকাঘাত এবং গুলি করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102