সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

প্রথম ছবিতেই কাজলকে পাচ্ছেন সাইফপুত্র ইব্রাহিম!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।  শোনা যাচ্ছে, এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল।

সম্প্রতি একটি নতুন প্রতিবেদন অনুসারে, করণের পরবর্তী প্রযোজনায় স্বাক্ষর করেছেন কাজল। এতে ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী।  সিনেমাটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা হবে বলে দাবি করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাজল এতে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করবেন।

বর্তমানে করণ জোহরের পরিচালনায় তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এতে আরো অভিনয় করবেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। করণের প্রিয় একজন হিসেবে তার হাত ধরেই বলিউডে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ইব্রাহিম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102