শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হিসাব উল্টে দিল কোস্টারিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বিশ্বকাপে এক ম্যাচ দিয়ে কোনো দলকে যাচাই করা ভুল। ইরান দেখিয়েছে, ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে পরের ম্যাচেই ওয়েলসকে হারিয়েছে। গতকাল দেখাল কোস্টারিকা। স্পেনের কাছে গোলে গোলে নাস্তানাবুদ হওয়া কোস্টারিকানরাই যে এদিন ১-০ গোলে হারিয়ে দিয়েছে জাপানকে।

সেই জাপান, যারা কিনা প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে।

কোস্টারিকানদের বিপক্ষে তাই তারাই ছিল ফেভারিট। কিন্তু হিসাব উল্টে দিয়েছেন কেইশের ফুলার। ৮১ মিনিটে দলকে জয় এনে দেওয়া গোলটি করেছেন তিনিই। ২০১৪ বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম দেওয়া কোস্টারিকান নায়করা এই বিশ্বকাপে নিজেদের সেরা সময়টা যেন ফেলে এসেছেন। প্রত্যেকেরই বয়স ৩০ পেরিয়েছে। কেইয়ালর নাভাসের ৩৫। পিএসজিতেও জিয়ানলুইজি দোন্নারুম্মার কাছে জায়গা হারিয়েছেন।

স্প্যানিশদের কাছে ৭ গোল হজমের পর সেই নাভাসও এই ম্যাচে এমনভাবে ঘুরে দাঁড়াবেন ভাবা যায়নি। বিরতির পরপরই বক্সের ওপর থেকে নেওয়া হিদেমাসা মরিতার শট চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন। এই সেভটাও ব্যবধান গড়ে দেওয়া। কারণ ৮১ মিনিটে ফুলারের প্রায় একই রকম শটেই যে অন্য পোস্টে হার মেনেছেন জাপানের গোলরক্ষক সুইচি গোন্ডা। গোলডটকম

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102