শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু, লোকারণ্য লালদীঘি মাঠ নিবন্ধন লাভ করলো নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: জনকল্যাণের পথচলায় নতুন মাইলফলক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য—স্পীকার দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত

আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয় : হুইপ স্বপন

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। আমরা চাই না কেউ পালিয়ে যাক। আওয়ামী লীগের লোকজন আপনাদের পাহারা দিয়ে রাখবে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই। আওয়ামী ক্ষমতার অবৈধ দখলদার কোনো ডাকাত সর্দারের পকেট থেকে জন্ম নেওয়া অবৈধ রাজনৈতিক দল নয়। এদেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগ, বাঙালির আপন রাজনৈতিক প্রতিষ্ঠান। আপনার দলের দণ্ডমুণ্ডের কর্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১- র পর তার মামার বন্ধুদের থেরাপি গ্রহণ শেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পলাতক নেতার মহাসচিবের এমন আস্ফালন মানায় না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবীনগর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। ফয়েজুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ঢাকা মহানগর নেতা মোর্শেদ কামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102