সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে : ঢাবি ছাত্রদল ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে হোঁচট আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের কথা জানাল দুদক ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ সংঘাতের আঁচে ঊর্ধ্বমুখী তেলের দাম, ১০৭ ডলারে অপরিশোধিত তেল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার

কাউন্সিলর কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন দিতে চায় ডিএনসিসি: মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

নগরবাসীর ভোগান্তি কমাতে কাউন্সিলর কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিষয়টি অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাউকেই আর জন্ম নিবন্ধন সনদের জন্য কষ্ট করে আঞ্চলিক কার্যালয়গুলোতে যেতে হবে না।

রোববার নগর ভবনে করপোরেশনের সাধারণ সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়েছে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর হবেন নিবন্ধক। আর সহকারী নিবন্ধক হবেন কাউন্সিলর দপ্তরের সচিব।

সভায় মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশনে ‘বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ মোল্লা’, ‘বীর মুক্তিযাদ্ধা আব্দুল আজিজ ও শিয়ালবাড়ি মোড় এলাকায় ‘বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাহ’ নামে তিনটি সড়কের নামকরণের সিদ্ধান্ত হয়।

সভায় মশকনিধন কার্যক্রম জোরদার করাসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102